ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প 

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প 
৩১ জুলাই, ২০২৫ ১০:০৪  
৩১ জুলাই, ২০২৫ ২০:০৮  

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ফুডপ্যান্ডার খিলগাঁও হাবে বিনামূল্যে হেলথ ক্যাম্প করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তের পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ, বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ণয় করা, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য পিক ফ্লো টেস্ট এবং ইউরিন টেস্ট এর মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য

 পরীক্ষার পরে ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ডেলিভারি পার্টনারদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও, ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য একটি কুইজ সেশন আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা ডেলিভারি পার্টনারদের বিশেষ উপহার দেওয়া হয়।

এ উদ্যোগে সহযোগিতা করেছে এআইনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআই এর সহযোগী প্রতিষ্ঠান ‘আমার ডক্টর’


‘প্যান্ডাহার্টস’ কর্মসূচির আওতায় আয়োজিত এ হেলথ ক্যাম্পটি ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট ও কল্যাণে চলমান নানা উদ্যোগেরই অংশ। এ লক্ষ্যেই মেডএআই এর সহযোগিতায় ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য চারটি সাবসিডাইজড হেলথ প্যাকেজও চালু করা হয়েছে। এই প্যাকেজের আওতায় তারা ২৪ ঘণ্টা হেলথ হটলাইন, ভিডিও কনসালটেশন, চিকিৎসা পরবর্তী ফলোআপ সুবিধা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণের সুবিধা পাবেন। রাইডাররা মাত্র ৩৫ টাকা থেকে ২৭৯ টাকার মধ্যে বিভিন্ন মেয়াদের সাবস্ক্রিপশন ফি দিয়ে প্যাকেজগুলো নিতে পারবেন। প্যাকেজ সাবস্ক্রাইব করা রাইডাররা ‘আমার ডক্টর’ অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশনের প্রথম মাসে দুইটি বিনামূল্যের টেলিমেডিসিন কনসালটেশনের সুবিধাও পাবেন।

আয়োজন নিয়ে  ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান এই হেলথ ক্যাম্প সম্পর্কে বলেন, “ডেলিভারি পার্টনাররা ফুডপ্যান্ডার মূল চালিকাশক্তি। তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও তাদের সুস্থতা ও কল্যাণের বিষয়টিকে আমরা আমাদের দায়িত্ব বলেই বিবেচনা করি। আমাদের এ প্রতিশ্রুতির অংশ হিসেবেই হেলথ ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য আমরা মেডএআই এর প্রতি কৃতজ্ঞ।”