শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন […] The post শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী
১৪ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। এ বিষয়ে আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আইনমন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এদিকে ভূমি নিবন্ধন খাতে সাবরেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে সংশ্লিষ্টদেরই বেরিয়ে আসতে হবে।

ভূমি নিবন্ধন বিভাগকে হয়রানিমুক্ত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এরপরও কেউ হয়রানির শিকার হলে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

The post শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.