লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর করে ছিনতাই, আটক ২
লক্ষ্মীপুর: স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে লক্ষ্মী রাণী নাথ নামের এক নারী শিক্ষিকাকে অপহরণের পর মারধর এবং তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ […] The post লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর করে ছিনতাই, আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লক্ষ্মীপুর: স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে লক্ষ্মী রাণী নাথ নামের এক নারী শিক্ষিকাকে অপহরণের পর মারধর এবং তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে ন্যক্কারজনক এই হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষিকার কর্মস্থল আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়রা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ এবং জামায়াতে ইসলামীর নেতা নজরুল ইসলাম টিটু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে পাঠদান শেষে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন শিক্ষিকা লক্ষ্মী রাণী। গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানার পশ্চিম পাশের একটি নার্সারি এলাকা। কিন্তু সিএনজিচালক অসৎ উদ্দেশ্যে তার নির্ধারিত পথ পরিবর্তন করে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করা হয় এবং তার হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা তাকে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
The post লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর করে ছিনতাই, আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





