নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী বৌবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ […] The post নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী বৌবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো. মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলার চাটখিল থানার নাহারখিল গ্রামের আবদুল মতিন ও সূর্যা বেগমের সন্তান। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানাধীন মিরপুর-১ এর শিয়ালবাড়ী মোড় এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চাটখিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া, ওই একই বছরে উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তার বিরুদ্ধে করা দুটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
The post নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





