গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: সংসদে শিল্পমন্ত্রী
ঢাকা: প্রাকৃতিক গ্যাসের চলমান সংকট এবং বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানায় গ্যাসের ব্যাপক চাহিদার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এখনই পুনরায় গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ […] The post গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: সংসদে শিল্পমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: প্রাকৃতিক গ্যাসের চলমান সংকট এবং বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানায় গ্যাসের ব্যাপক চাহিদার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় এখনই পুনরায় গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে নাদিয়া পাঠান পাপন উল্লেখ করেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে, অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খনন করা কূপ থেকে পাওয়া অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উল্লেখ করে তিনি কারখানাটিতে কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তা জানতে চান।
জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সরবরাহ সীমিত থাকায় সরকার আপাতত বেশি উৎপাদনক্ষমতা ও আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। তবে ভবিষ্যতে গ্যাসের চাপ বাড়লে এবং সরবরাহে অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।
The post গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: সংসদে শিল্পমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





