গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেলেন সারাবাংলার ফারহানা নীলা

ঢাকা: চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন, ঐতিহ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’-এ প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলা.নেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আয়োজনে সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক বিভাগে প্রকাশিত প্রতিবেদনের […] The post গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেলেন সারাবাংলার ফারহানা নীলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেলেন সারাবাংলার ফারহানা নীলা
১২ নভেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন, ঐতিহ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’-এ প্রথম পুরস্কার পেয়েছেন সারাবাংলা.নেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আয়োজনে সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক বিভাগে প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রথম পুরস্কার অর্জন করেন ফারহানা হক নীলা।

এই বিভাগে তিনি ‘বহুমাত্রিক শিল্প-সংস্কৃতির মেলবন্ধনে বাংলাদেশ-চীন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন, শিল্প-সংস্কৃতির বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে অ্যাক্রোবেটিকস শো, ফ্যাশন শো ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশ ও চীনের শিল্পীদের যৌথ অংশগ্রহণের বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পায়।

চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, ঐতিহ্য বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, শিল্প-সাহিত্য এবং মানুষের জীবনযাত্রার নানা দিক সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়, এমন সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এ পুরস্কারের আয়োজন।

দ্বিতীয়বারের মতো আয়োজন

বাংলাদেশে প্রথমবারের মতো ২০২৫ সালে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’ আয়োজন করা হয়। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুরু হওয়া এ উদ্যোগের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য চীন-বাংলাদেশ সম্পর্ক, সহযোগিতা ও বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সৃজনশীল ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করা।

চার বিভাগে পুরস্কার

এ বছর চারটি প্রধান বিভাগে সাংবাদিকদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভাগগুলো হলো— কূটনীতি ও অর্থনীতি; প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা; সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য; এবং আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট।

প্রতিযোগিতায় ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন ও কনটেন্ট বিবেচনার জন্য জমা নেওয়া হয়। প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে তিনটি ৩০ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

সারাবাংলা.নেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলার এ অর্জন তার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক, সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করবে এ সম্মাননা।

উল্লেখ্য, গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডের মাধ্যমে দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির প্রত্যাশা করছেন আয়োজকেরা।

The post গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেলেন সারাবাংলার ফারহানা নীলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.