শাহজালাল বিমানবন্দরে শিশুর গলার চেইন ছিনতাইকালে নারী আটক
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় সুমাইয়া আক্তার (২২) নামের এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) সকালে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এই ঘটনা ঘটে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক […] The post শাহজালাল বিমানবন্দরে শিশুর গলার চেইন ছিনতাইকালে নারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় সুমাইয়া আক্তার (২২) নামের এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এই ঘটনা ঘটে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বুধবার সকাল ৭টার দিকে ক্যানোপি-২ এলাকায় মানুষের ভিড়ের মাঝে এক সহযাত্রীর শিশু সন্তানের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুমাইয়া আক্তার। এ সময় ভুক্তভোগী পরিবারের চিৎকার শুনে ওই এলাকায় ডিউটিরত আনসার সদস্যরা ছিনতাইকারীকে ধাওয়া করে বটতলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন।
তিনি বলেন, ‘সঠিক যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ভুক্তভোগী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিমানবন্দর ডিওসি অফিসারের অনুমতিক্রমে আটককৃত নারী ছিনতাইকারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘আনসার বাহিনীর এই নিষ্ঠা ও পেশাদারিত্ব দেশের বিমানবন্দরগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ, আস্থা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জননিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।’
The post শাহজালাল বিমানবন্দরে শিশুর গলার চেইন ছিনতাইকালে নারী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





