প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় নিহত দুজনই

যশোর: জেলার চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন […] The post প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় নিহত দুজনই first appeared on Sarabangla | Breaking News | Spor

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় নিহত দুজনই
১৬ অক্টোবর, ২০২৬ ০১:০০  

যশোর: জেলার চৌগাছায় ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অয়ন হোসেন (২২) ও মিথিলা খাতুন (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের টালিখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা চৌগাছা পৌরশহরের বাকপাড়ার নাজমুল ইসলামের মেয়ে। তারা দুজন প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা গেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও মিথিলা একটি নম্বরবিহীন সুজুকি সাদাকালো রঙের ১৫০ সিসি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে খেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা অয়ন ও মিথিলা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় মিথিলাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মিথিলার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মিথিলা। তাদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

The post প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, দুর্ঘটনায় নিহত দুজনই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.