উত্তরায় আজও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
ঢাকা: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মজুরি বাড়ানোসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে তারা বিক্ষোভে নেমেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় তারা অবস্থান নেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী ও পথচারীরা […] The post উত্তরায় আজও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainm

ঢাকা: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মজুরি বাড়ানোসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে তারা বিক্ষোভে নেমেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় তারা অবস্থান নেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। শ্রমিকেরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে হয়েছে।
বিক্ষোভস্থলের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
The post উত্তরায় আজও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





