ড. ইউনূস ইস্যুতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। শফিকুর রহমান লিখেছেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার […] The post ড. ইউনূস ইস্যুতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sport

ড. ইউনূস ইস্যুতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১৪ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ঢাকা: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার ঘটনায় সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান লিখেছেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।’

তিনি আরও লিখেছেন, ‘এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

এছাড়া বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা। পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় ঘটনাস্থল থেকে বেরিয়ে যান ড. ইউনূস।

The post ড. ইউনূস ইস্যুতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.