রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

রংপুর: জেলার পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে ২ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল হক এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। […] The post রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert

রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
১৪ অক্টোবর, ২০২৬ ০০:০০  

রংপুর: জেলার পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে ২ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ উপজেলা সদরের আরাজী গঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল হক এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহতদের মধ্যে বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়াকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এদিকে রাত সাড়ে ৮টায় রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং রংপুর জেলা বিএনপি আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের অগ্রগতি এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই অবহেলা বা দুর্ঘটনার পেছনে দায়ী প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন তিনি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ভবনটির বারান্দার ছাদে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে মৃত অবস্থায় আছাদুল ও শিহাবকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অপর তিন শ্রমিককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত বলে ঘোষণা করেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। নিহত ও আহত শ্রমিকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ‘ভিশন ২০২০’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণ কাজ করছে। দুর্ঘটনার পর ওই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ইউএনও আরও জানান, এ ঘটনার পেছনে ঠিকাদার বা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The post রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.