রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজবাড়ী: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুল হকের […] The post রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৩ অক্টোবর, ২০২৬ ২১:০০  

রাজবাড়ী: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান, রাজবাড়ী দুর্যোগ প্রশমন কমিটির সদস্য গাজী আহসান হাবিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা এবং রাজবাড়ী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কী করণীয়, সে বিষয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষিত করতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, দুর্যোগ সহনশীল দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক সময়ে সতর্কবার্তা গ্রহণ, নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা, যথাযথ প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে উন্নতির ফলে বর্তমানে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমে এসেছে। তবে প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবিলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে দুর্যোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো যায়।’

আলোচনাসভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষা, উদ্ধারকাজ এবং প্রাথমিক করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন।

The post রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.