ঢাকা-রিয়াদ রুটে ৮২টি ফ্লাইট বাতিল

ঢাকা: হুথি গোষ্ঠীর হামলার ফলে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এ পর্যন্ত ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ৩২টি ও ৫০টি ট্রানজিট ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ […] The post ঢাকা-রিয়াদ রুটে ৮২টি ফ্লাইট বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা-রিয়াদ রুটে ৮২টি ফ্লাইট বাতিল
১৩ অক্টোবর, ২০২৬ ২১:০০  

ঢাকা: হুথি গোষ্ঠীর হামলার ফলে নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এ পর্যন্ত ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ৩২টি ও ৫০টি ট্রানজিট ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ পর্যন্ত মোট ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ৩২টি ও ৫০টি ট্রানজিট ফ্লাইট। ফলে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।‘

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইন্ডিগো এয়ারলাইন্সের (ট্রানজিট ফ্লাইট) ২২টি, এমিরেটসের (ট্রানজিট ফ্লাইট) ১১টি, কাতার এয়ারওয়েজের (ট্রানজিট ফ্লাইট) ৬টি, সালাম এয়ারের (ট্রানজিট ফ্লাইট) ৪টি, ইজিপ্ট এয়ারের (ট্রানজিট ফ্লাইট) ১টি ও ফ্লাই দুবাইয়ের (ট্রানজিট ফ্লাইট) ৬টি ফ্লাইট।

এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। পরদিন ১১ অক্টোবর চালানো আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন।

The post ঢাকা-রিয়াদ রুটে ৮২টি ফ্লাইট বাতিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.