ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনে জনগণের ভোট রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থাতেই ভোট চুরি করতে না পারে, এ জন্য আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা […] The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন first appeared on Sarabangla | Breaking Ne

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনে জনগণের ভোট রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থাতেই ভোট চুরি করতে না পারে, এ জন্য আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, ‘দেশের মানুষ এখন আগের চাইতে জামায়াতের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। গত সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সর্বোপরি দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। পক্ষান্তরে যে সকল এলাকায় জামায়াতের এমপি নির্বাচিত হয়েছেন, সে সকল এলাকায় সাধারণ মানুষ তুলনামূলক অনেক ভালো আছে। কারণ সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাট হয় না। তাই ঠাকুরগাঁওয়ের ভোটাররাও এবার নতুন করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।’
তিনি আরও বলেন, ‘এখন আর ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়া যাবে না। ভালোবাসা, আন্তরিকতা ও মানবিকতার গুণ দিয়ে মানুষের মন জয় করে তাদের ভোট নিতে হবে, সে গুণাবলি আমাদের জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ভাইয়ের মধ্যে রয়েছে। তিনি সব সময় সাধারণ মানুষের মাঝেই নিজেকে নিয়োজিত রাখেন। একজন নির্যাতিত মানুষই আরেকজন নির্যাতিতের কষ্ট বুঝবেন। সুতরাং আমরা আশা করি, এবার ঠাকুরগাঁওয়ের মানুষ তাকে সে সুযোগ করে দেবেন।’
সকল প্রকার ভয়-ভীতি, হুমকি-ধমকি ও রক্তচক্ষুকে উপক্ষো করে নির্বাচনের মাঠে নেতাকর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ‘নির্বাচনের প্রতিপক্ষ নানা প্রকার সুযোগ নিয়ে আমাদের মনোবল নষ্ট করার অপচেষ্টা করতে পারে। আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও ভয়-ভীতি দেখাতে পারে। তারা যত বাধা সৃষ্টি করুক না কেন, আমরা আমাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে আসব না।’
জামায়াতের জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জুয়েল, সদর আমির মাওলানা মিজানুর রহমান, সদর সেক্রেটারি এস.এম আদিউল ইসলাম প্রমুখ।
The post ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





