‘চালু হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প’

চাঁপাইনবাবগঞ্জ: বর্তমান সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায়-দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি চালু হলে প্রত্যক অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য-খাদ্য […] The post ‘চালু হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প’ first appeared on Sarabangla | Brea

‘চালু হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প’
১৩ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

চাঁপাইনবাবগঞ্জ: বর্তমান সরকার ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায়-দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী ও সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি চালু হলে প্রত্যক অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য-খাদ্য বাংলাদেশে বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন উদ্যোক্তা।

তিনি আরও বলেন, যেকোনো সময় পলাতক শক্তি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে উৎখাত করা হয়েছে, সেভাবেই সামনের দিনে তাদেরকে মোকাবিলা করা হবে। একই সঙ্গে ফ্যাসিস্ট ও গুপ্ত এই দু’টির সম্মিলন যাতে না হয়, সেটার জন্য সবোর্চ্চ চেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে।

পরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনসহ অনেকেই।

The post ‘চালু হচ্ছে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট প্রকল্প’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.