মিষ্টির আসনে উপ-নির্বাচন: রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও ভোটার তালিকা প্রকাশ
ঢাকা: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুবিভাগের উপসচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ […] The post মিষ্টির আসনে উপ-নির্বাচন: রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও ভোটার তালিকা প্রকাশ first appeared on Sarabangla | Breaking Ne

ঢাকা: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুবিভাগের উপসচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম-কে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, আজ বিএনপি জোটের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনটি বিএনপির অনুকূলে বরাদ্দ থাকায় এ উপনির্বাচনে বিএনপি বা দলটির জোটের সদস্যরাই ভোটার হিসেবে থাকছেন। আইন অনুযায়ী, আসনটি যে দল বা জোটের অনুকূলে বরাদ্দ ছিল, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটের প্রার্থীর মাধ্যমেই তা পূরণ করা হবে। ফলে এ উপনির্বাচনে জামায়াতে ইসলামী জোটের অংশগ্রহণের সুযোগ নেই।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা ভোটার তালিকায় দেখা যায়, এই উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২১৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদে সাধারণ আসনের অনুপাত অনুযায়ী বিএনপি ও সমমনাদের জন্য বরাদ্দ ৩৬টি সংরক্ষিত আসনের একটি ছিল মিষ্টির এই আসনটি। নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনে আসনটি বিএনপি জোটেরই থাকছে, আর জোটের সাধারণ আসনের সদস্যরাই হবেন এই নির্বাচনের ভোটার। প্রকাশিত তালিকায় চট্টগ্রাম-৪ আসন ছাড়া বিএনপি থেকে নির্বাচিত ২১০ জন, গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান এবং গণঅধিকার পরিষদের মো. নুরুল হকের নাম উল্লেখ করা হয়েছে। জোট থেকে একাধিক প্রার্থী দেওয়া হলে এই ভোটারদের ভোটেই নির্বাচিত হবেন নতুন সংসদ সদস্য।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তিনি। এরপরই সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে।
The post মিষ্টির আসনে উপ-নির্বাচন: রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও ভোটার তালিকা প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





