বাংলাদেশের প্রথম ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্পেকট্রাম

ঢাকা: আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড’ (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে। ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে […] The post বাংলাদ

বাংলাদেশের প্রথম ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্পেকট্রাম
১৩ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড’ (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে।

ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে তৈরি, আদান-প্রদান ও স্বাধীনভাবে যাচাই করা যায়।

এসএসসিএল জানায়, প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার জন্য এ অর্জন এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারির মাধ্যমে অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও লেটার অব ক্রেডিটের (এলসি) আওতায় বাণিজ্যিক নথির ডিজিটাল প্রক্রিয়াকরণের জন্য একটি পাইলট কাঠামো চালু করেছে। এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ, নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে এসএসসিএল। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ প্রযুক্তি ও এন্টারপ্রাইজ অটোমেশনের পাশাপাশি গ্রিনএলসি এবং স্পেকট্রাট্রেডের মতো ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই ১০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংককে নিয়ে এলসি ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তরে কাজ শুরু করে তারা। এ লক্ষ্যে একটি আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মও তৈরি করেছে এসএসসিএল। এর মাধ্যমে ডিজিটাল বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ও আন্তঃসংযোগযোগ্য বাণিজ্যব্যবস্থা শুধু কাগজের পরিবর্তে ইলেকট্রনিক নথি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমের সময় ও প্রশাসনিক ব্যয় কমানো, স্বচ্ছতা বাড়ানো এবং বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নির্ভরযোগ্য নথি দ্রুত আদান-প্রদান করা সম্ভব। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের ব্যবস্থা বাণিজ্য ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

এসএসসিএলের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যব্যবস্থার বিকাশেও নতুন সুযোগ তৈরি করবে।এর মাধ্যমে দেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার পথ আরও সুগম হবে। এ অর্জন দেশের জন্য আরও দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

The post বাংলাদেশের প্রথম ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্পেকট্রাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.