চকবাজারে আগুন: হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে আগুন নেভানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে আছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন। হাসপাতালে পর্যবেক্ষণে থাকা চারজন হলেন – মো. জিল্লুর রহমান (ফায়ারফাইটার, […] The post চকবাজারে আগুন: হাসপাতালে ৪ ফায়ার ফাইটার first appeared on Sarabangla | Breaking News | Sports | E

চকবাজারে আগুন: হাসপাতালে ৪ ফায়ার ফাইটার
১৩ অক্টোবর, ২০২৬ ১০:০০  

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে আগুন নেভানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে আছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালে পর্যবেক্ষণে থাকা চারজন হলেন – মো. জিল্লুর রহমান (ফায়ারফাইটার, পলাশী ফায়ার স্টেশন), মো. নজরুল ইসলাম (লিডার, পলাশী ফায়ার স্টেশন), মো. মারুফ (স্টেশন অফিসার, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন) এবং মো. মাহাফুজুর হক মজুমদার (লিডার, খিলগাঁও ফায়ার স্টেশন)।

শাহজাহান শিকদার বলেন, পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে তারা হাসপাতালে অবজারভেশনে আছেন।

তিনি বলেন, পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার মনজুর খান প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণ আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে।

এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ৬ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আগুনের ভয়াবহতায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের প্রায় ১৫০ জন সদস্য কাজ করেন। তাদের সঙ্গে স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন। সব মিলিয়ে ঘটনাস্থলে প্রায় ২০০ থেকে ৩০০ জন কাজ করেন। কিন্তু সরু গলি, তীব্র ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার কর্মীদের। অবশেষে আগুন লাগার ১২ ঘণ্টা ২০ মিনিট পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

The post চকবাজারে আগুন: হাসপাতালে ৪ ফায়ার ফাইটার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.