৫০ ফুট নকশিকাঁথার অনন্য উপস্থাপনায় উন্মোচিত এমজি এস৬
ঢাকা: বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এমজি বাংলাদেশের সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬। বাংলাদেশের ঐতিহ্য, কারুশিল্প ও ভবিষ্যতের বৈদ্যুতিক যাতায়াত ব্যবস্থাকে একই মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনটি পেয়েছে এক ভিন্ন মাত্রা। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫০ […] The post ৫০ ফুট নকশিকাঁথার অনন্য উপস্থাপনায় উন্মোচিত এমজি এস৬ first appeared on Sarabangla | Breaking News

ঢাকা: বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এমজি বাংলাদেশের সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬। বাংলাদেশের ঐতিহ্য, কারুশিল্প ও ভবিষ্যতের বৈদ্যুতিক যাতায়াত ব্যবস্থাকে একই মঞ্চে তুলে ধরার মধ্য দিয়ে আয়োজনটি পেয়েছে এক ভিন্ন মাত্রা।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫০ ফুট দীর্ঘ একটানা নকশিকাঁথা, যা বিশেষভাবে তৈরি একটি পোশাক থেকে শুরু হয়ে কোনো ধরনের বিচ্ছিন্নতা ছাড়াই সরাসরি এমজি এস৬-এর সঙ্গে যুক্ত ছিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথাকে আধুনিক বৈদ্যুতিক গাড়ির সঙ্গে যুক্ত করার এই অভিনব ভাবনার পরিকল্পনা করেন ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার ও তাঁর প্রতিষ্ঠান কালচারকাঁথা। প্রতিটি সেলাইয়ের মধ্য দিয়ে যেন বাংলাদেশের শেকড় থেকে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গল্প ফুটে ওঠে।
বিশেষ এই আয়োজনে এমজি এস৬ উন্মোচন করেন আন্তর্জাতিক এফআইএ মোটরস্পোর্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি নারী রেসার কাশফিয়া আরফা। তার উপস্থিতি নারীর অগ্রযাত্রা, নতুন প্রজন্মের সাহস এবং বাংলাদেশের অর্জনকে এই আয়োজনের সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত করেছে।
৫০ ফুটের একটানা নকশিকাঁথা থেকে সম্পূর্ণ বৈদ্যুতিক এমজি এস৬- এই উন্মোচন কেবল একটি নতুন গাড়ির আত্মপ্রকাশ নয়; বরং বাংলাদেশের ঐতিহ্য, সৃজনশীলতা ও ভবিষ্যতের প্রযুক্তিকে একই সুতোয় গেঁথে তোলার এক অনন্য প্রয়াস।
The post ৫০ ফুট নকশিকাঁথার অনন্য উপস্থাপনায় উন্মোচিত এমজি এস৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





