মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটিব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার

ঢাকা: নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত রাখা রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ভ্যানিটিব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে এসআরবি-২। সোমবার (১২ অক্টোবর) সন্ধায় এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে যে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় […] The post মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটিব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার first appeared on Sarabangla | Breaking New

মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটিব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার
১২ অক্টোবর, ২০২৬ ২১:০০  

ঢাকা: নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত রাখা রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ভ্যানিটিব্যাগে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে এসআরবি-২।

সোমবার (১২ অক্টোবর) সন্ধায় এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে যে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ ককটেল গচ্ছিত রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-২ ওই এলাকায় দ্রুত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভ্যানিটিব্যাগের ভেতর থেকে ৯টি তাজা ককটেল শনাক্ত করা হয়।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, এসআরবি’র বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করে। পরে সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা উদ্যান ও এর আশপাশের এলাকায় এসআরবি-২ এর টহল জোরদার করা হয়েছে।

তিনি জানান, ককটেল ফাটিয়ে নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসআরবি-২ এর জোরদার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

The post মোহাম্মদপুরে পরিত্যক্ত ভ্যানিটিব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.