ভবন না ছাড়লে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা ২১তম দিনে গড়াল আন্দোলন
ভিসির আল্টিমেটাম: তালা ভেঙে দপ্তরে প্রবেশ করায় চুয়েটে শিক্ষার্থীদের চরম হুঁশিয়ারি
- তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশে উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস
- নতুন ভিসিকে ভবন ছাড়তে দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের
- নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন না ছাড়লে ভিসি ভবন ভ্যাকেন্ট ঘোষণা, তালাবদ্ধকরণ এবং বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তালাবদ্ধ উপাচার্য ভবনের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম
১২ অক্টোবর, সোমবার সকালে ক্যাম্পাসে প্রবেশের পর নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে
তবে কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ দাবি করেন, উপাচার্য যখন দপ্তরে প্রবেশ করেন তখন তারা সেখানে ছিলেন না, বরং তিনি ভিসি আসার খবর শুনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন
উপাচার্যের এভাবে দপ্তরে প্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা
আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণবও একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন
এর আগে গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়
নানামুখী প্রতিবাদের মুখে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনের কারণে তিনি এতদিন ক্যাম্পাসে আসতে পারেননি
নির্ধারিত আল্টিমেটামের মধ্যে ভিসি ভবন না ছাড়লে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়ে ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
//ডিবিটেক/ক্যাম্পাস করেসপন্ডেন্ট/এসএমই/এমভিএনও//





