ফোনের স্টোরেজ বাঁচানোর সহজ হোয়াটসঅ্যাপ ট্রিকস
প্রতিদিন হোয়াটসঅ্যাপে কত শত ছবি, ভিডিও, অডিও আর ডকুমেন্ট আসছে, তার হিসাব রাখা কঠিন! বিশেষ করে একাধিক গ্রুপে যুক্ত থাকলে অজান্তেই এসব মিডিয়া ফাইলে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। এতে একদিকে যেমন ফোন স্লো হয়ে পড়ে, অন্যদিকে দরকারি ফাইল রাখার মতো জায়গা থাকে না। তবে চিন্তার কিছু নেই! হোয়াটসঅ্যাপের সামান্য একটি সেটিংস পরিবর্তন করেই […] The post ফোনের স্টোরেজ বাঁচানোর সহজ হোয়াটসঅ্যাপ ট্রিকস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রতিদিন হোয়াটসঅ্যাপে কত শত ছবি, ভিডিও, অডিও আর ডকুমেন্ট আসছে, তার হিসাব রাখা কঠিন! বিশেষ করে একাধিক গ্রুপে যুক্ত থাকলে অজান্তেই এসব মিডিয়া ফাইলে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। এতে একদিকে যেমন ফোন স্লো হয়ে পড়ে, অন্যদিকে দরকারি ফাইল রাখার মতো জায়গা থাকে না। তবে চিন্তার কিছু নেই! হোয়াটসঅ্যাপের সামান্য একটি সেটিংস পরিবর্তন করেই আপনি এই অপ্রয়োজনীয় ফাইলের পাহাড় থেকে মুক্তি পেতে পারেন।
আসুন জেনে নেই, সহজ কিছু ধাপ অনুসরণ করে কীভাবে হোয়াটসঅ্যাপের মিডিয়া অটো-ডাউনলোড বন্ধ করবেন…
১. স্টোরেজ অ্যান্ড ডাটা সেটিংস পরিবর্তন
প্রথমে আপনার ফোনে WhatsApp ওপেন করে Settings-এ যান।
সেখান থেকে Storage and Data অপশনটিতে ট্যাপ করুন।
এখানে Media Auto-Download নামে একটি অংশ দেখতে পাবেন। এর অধীনে When using mobile data, When connected on Wi-Fi এবং When roaming—এই তিনটি অপশন থাকবে। (অ্যাপের সংস্করণ বা অপারেটিং সিস্টেমভেদে অপশনগুলোর নামে সামান্য পার্থক্য থাকতে পারে)।
২. অটো-ডাউনলোড বন্ধ করার উপায়
অটো-ডাউনলোড বন্ধ করতে প্রতিটি অপশনে (যেমন: Photos, Videos, Audio, Documents) ট্যাপ করে Never নির্বাচন করুন বা টিকচিহ্ন তুলে দিন।
এর ফলে অপ্রয়োজনীয় কোনো ফাইল আর স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। পরবর্তীতে চ্যাটে গিয়ে আপনার প্রয়োজনভিত্তিক ফাইলে ট্যাপ করে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
চাইলে শুধু ওয়াইফাই ব্যবহারের সময় নির্দিষ্ট কিছু ফাইল ডাউনলোডের অনুমতি দিয়ে মোবাইল ডেটা খরচও নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৩. নির্দিষ্ট চ্যাট বা গ্রুপের জন্য ফটো সেভ বন্ধ করা
সব চ্যাটের ওপর একই নিয়ম প্রয়োগ করতে না চাইলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া সম্ভব:
কাঙ্ক্ষিত ব্যক্তি বা গ্রুপের চ্যাট বক্স ওপেন করে ওপরে থাকা নামের ওপর ট্যাপ করুন।
Media Visibility (অ্যান্ড্রয়েড) অথবা Save to Camera Roll / Save to Photos (আইফোন) অপশনে যান।
সেখান থেকে No, Off অথবা Never নির্বাচন করুন। এতে ওই নির্দিষ্ট চ্যাটের ছবি বা ভিডিও আর সরাসরি ফোনের গ্যালারিতে সেভ হবে না।
টিপস: ফাইল ডাউনলোড হওয়া আর গ্যালারিতে সেভ হওয়া, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এই দুটি সেটিংস যদি একবার নিজের পছন্দমতো ঠিক করে নেন, তবে স্টোরেজ ফুল হওয়ার দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
The post ফোনের স্টোরেজ বাঁচানোর সহজ হোয়াটসঅ্যাপ ট্রিকস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





