শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণের বড় চালানসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত এসব মূল্যবান অলংকার ও পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত […] The post শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports |

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণের বড় চালানসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দকৃত এসব মূল্যবান অলংকার ও পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস হাউস বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শনিবার (১০ অক্টোবর) রাতে ভারতের কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘BG 396’ ফ্লাইটে করে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আনা হতে পারে—এমন খবর পান কাস্টমস কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রিভেন্টিভ টিম এবং সি-শিফটের কর্মকর্তারা নজরদারি বাড়ান। এক পর্যায়ে মো. জনি রহমান (পাসপোর্ট নং- A23357269) নামের এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রীন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন। সন্দেহ হলে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। এতে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে ব্যাগেজ খুলে ইনভেন্টরি করে আচারের বয়াম ও ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ অলংকার জব্দ করা হয়।
জব্দের মধ্যে রয়েছে- ডায়মন্ড পাথর সংযুক্ত স্বর্ণের আংটি ৩৮৯টি (ওজন ৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড পাথর সংযুক্ত প্লাটিনামের আংটি ১৫১টি (ওজন ৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট), ডায়মন্ড সংযুক্ত সাদা স্বর্ণের আংটি ৩টি (ওজন ৬ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড সংযুক্ত রুপার আংটি ২টি (ওজন ৮ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড সংযুক্ত স্বর্ণের লকেট ৫টি (ওজন ৪ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড সংযুক্ত স্বর্ণের চেইন ১টি (ওজন ৫ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড সংযুক্ত স্বর্ণের নাকফুল ৪৭২টি (ওজন ১০৩ গ্রাম, ১৮ ক্যারেট), খোলা ডায়মন্ড পাথর ৪৫ ক্যারেটের ছোট-বড় বিভিন্ন আকারের পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর ৭২০টি এবং জুয়েলারি সার্টিফিকেট কার্ড ২৩টি।
কাস্টমস হাউস জানিয়েছে, উদ্ধারকৃত অলংকার ও সামগ্রীর সর্বমোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। কাস্টমস হাউসের জুয়েলারি প্রত্যয়ন অনুযায়ী জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ব্যাগেজ ঘোষণা না দিয়ে অবৈধভাবে চালানটি দেশে নিয়ে আসায় এসব পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বাদী হয়ে অভিযুক্ত যাত্রী মো. জনি রহমান-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।
The post শাহজালাল বিমানবন্দরে ডায়মন্ড ও স্বর্ণালংকার জব্দ, যাত্রী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





