মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে

ঢাকা: রাজধানীর মিরপুরে বালুঘাটসংলগ্ন মাস্টারটেক এলাকা থেকে সামিউল ইসলাম নামের আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সী হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকের সন্ধান চলছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের বালুঘাটের কিছুটা আগে মাস্টারটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবার নাম বাবুল হোসেন, পেশায় তিনি […] The post মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে
১০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: রাজধানীর মিরপুরে বালুঘাটসংলগ্ন মাস্টারটেক এলাকা থেকে সামিউল ইসলাম নামের আনুমানিক ৫ থেকে ৬ বছর বয়সী হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকের সন্ধান চলছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের বালুঘাটের কিছুটা আগে মাস্টারটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবার নাম বাবুল হোসেন, পেশায় তিনি একজন গাড়িচালক এবং তার মায়ের নাম সালমা। তবে বাসার ঠিকানা ও অভিভাবকদের কারো মোবাইল নম্বর বলতে পারেনি ওই শিশু।

এদিকে, শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। শিশুটির পরিবার বা অভিভাবকদের চিনে থাকলে কিংবা তাদের কোনো সন্ধান জানা থাকলে তাৎক্ষণিকভাবে 01755380547 এই নম্বরে অথবা পল্লবী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

The post মিরপুরে শিশু সামিউল উদ্ধার, অভিভাবকের সন্ধান চলছে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.