দিল্লিতে বিমান থেকে সিজেপি’র ৩ নেতা আটক

ভারতের রাজধানী দিল্লিতে জন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে মুম্বাই থেকে আসা উড়োজাহাজ অবতরণের পর ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। এক বিবৃতিতে সিজেপি অভিযোগ করেছে, নেতারা যাতে নির্ধারিত প্রতিবাদস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য […] The post দিল্লিতে বিমান থেকে সিজেপি’র ৩ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দিল্লিতে বিমান থেকে সিজেপি’র ৩ নেতা আটক
১০ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

ভারতের রাজধানী দিল্লিতে জন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে মুম্বাই থেকে আসা উড়োজাহাজ অবতরণের পর ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়। এক বিবৃতিতে সিজেপি অভিযোগ করেছে, নেতারা যাতে নির্ধারিত প্রতিবাদস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য পূর্বপরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে।

দলটি আটক নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় কারসাজি এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফরম-৬-সংক্রান্ত পরিবর্তনের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জন্তর মন্তরে এই প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে দলটি।

এর আগে, একই দিন ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনি দলের প্রধান রত্না সিংকেও তাদের নিজ নিজ বাসভবন থেকে আটক করে পুলিশ।

এদিকে, প্রতিবাদকারীরা যাতে নির্ধারিত কর্মসূচিস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য দিল্লি পুলিশের পদক্ষেপের মধ্যে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

The post দিল্লিতে বিমান থেকে সিজেপি’র ৩ নেতা আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.