আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে

ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। পাশের দু’টি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িও সেই আগুনে জ্বলছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (৯ আক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া […] The post আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে
১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০  

ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। পাশের দু’টি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িও সেই আগুনে জ্বলছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ আক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকার ওই গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে রাত ১ টার দিকেও সে আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনের তীব্রতা বেড়ে পাশের আরও দু’টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় গুদাম-সংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। এতে তিনটি ঝুটের গুদাম ও একটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো জ্বলছে। আর সেই আগুন নেভাতে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।

ঝুটের গুদামে বিপুল পরিমাণ কাটা কাপড় ও তুলা জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়-সংলগ্ন এই ঝুটের গুদামে আগুন লেগেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।

The post আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.