ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নাই: এসআরবি

ঢাকা: ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বা এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। এরকম ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছে।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে […] The post ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নাই: এসআরবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নাই: এসআরবি
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন এসআরবি-৪-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বা এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নাই। এরকম ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছুদিন আগে শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য তারা একটা দাবি-দাওয়া উপস্থাপন করেছে। আন্দোলনটা এই পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা এই আন্দোলনকে কাভার হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে এবং ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনেরই বক্তব্য আসছে। তো এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে তাদের বেশ বড়ো সংখ্যক সদস্যদেরকে এবং সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে।’

এসআরবি-৪-এর অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং স্থানীয় জনগণদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেক নাশকতাকারীদের সাহসী জনগণ নিজেরাই পুলিশে সোপর্দ করেছে। এই কাজটা অব্যাহত রাখেন। আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে এটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের নাশকতা ইনশাআল্লাহ কন্ট্রোল হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছু নেই।’

The post ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘোষণায় ভয় পাওয়ার কিছু নাই: এসআরবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.