ফিচার ফোনে আইটেলের ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

ফিচার ফোনে আইটেলের  ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
২৪ মে, ২০২৬ ১০:০০  

আসন্ন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে দেশের ফিচার ফোন গ্রাহকদের জন্য ১৮০ দিনের দুর্দান্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা নিয়ে এসেছে গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল।

নতুন এই অফারের আওতায় ২০ মে, ২০২৬ থেকে কেনা আইটেলের যেকোনো ফিচার হ্যান্ডসেটে কোনো উৎপাদনজনিত কারিগরি বা হার্ডওয়্যার ত্রুটি দেখা দিলে ক্রয়ের প্রথম ৬ মাসের মধ্যেই গ্রাহক সম্পূর্ণ নতুন আরেকটি স্মার্টফোন বা হ্যান্ডসেট পেয়ে যাবেন। বাংলাদেশের সাশ্রয়ী মূল্যের মোবাইল বাজারে নির্ভরযোগ্য অবস্থান ধরে রাখার পাশাপাশি গ্রাহকদের দ্রুত ও হয়রানিমুক্ত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেই ব্র্যান্ডটি এই বিশেষ ঈদ উদ্যোগ গ্রহণ করেছে।

আইটেল জানিয়েছে, এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি গ্রাহকদের জন্য ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও বহাল থাকবে। ফোন চালু না হওয়া, ডিসপ্লেতে ত্রুটি, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনের জটিলতা, সিম বা নেটওয়ার্কের ত্রুটি এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি এই বিশেষ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত থাকবে। ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটটি নিয়ে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে, যেখানে ক্রয়ের রসিদ ও আইএমইআই নম্বরযুক্ত ফোনের মূল বক্স যাচাই শেষে একই দিনেই নতুন হ্যান্ডসেট গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে। তবে কোনো কারণে ডিভাইসটি হাত থেকে পড়ে ভেঙে গেলে, পানিতে নষ্ট হলে কিংবা অনুমোদনহীনভাবে মেরামত করা হলে এই রিপ্লেসমেন্ট সুবিধা কার্যকর হবে না।

/ডিবিটেক/এজেডসি/ইকে//