আইএবি বিল্ড এক্সপো ২০২৫-তে ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি প্রদর্শন

আইএবি বিল্ড এক্সপো ২০২৫-তে ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি প্রদর্শন
১২ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৪  

স্থপতি, নির্মাণ-পেশাজীবী ও প্রকৌশলীদের অংশ গ্রহণে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে আইএবি বিল্ড এক্সপো ২০২৫। তিনব্যাপী এই এক্সপোতে ভূমিকম্প সহনশীল প্রযুক্তির নানা স্পাত, টাইলস, গ্লাস সহ নানান নির্মাণ অনুষজ্ঞ উপস্থাপন করা হয়েছে। ১১ ডিসেম্বর শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে ১৩ ডিসেম্বর।

এক্সপো জুড়ে জিপিএইচ ইস্পাত তাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেছে, যা ভূমিকম্প-সহনশীলতা বাড়াতে এবং নির্মাণে দক্ষতা উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। প্রদর্শনীতে ছিল সিসমিক বেস আইসোলেশন, উন্নতমানের স্টিল উৎপাদন, রিবার ফ্যাব্রিকেশন, আধুনিক কানেকশন ও জয়েন্টিং সিস্টেমসহ প্রিকাস্ট এবং পোস্ট-টেনশনিং সলিউশন। দর্শনার্থীরা এ এক্সপো’র মাধ্যমে জানতে পারছেন, এই প্রযুক্তিগুলো কীভাবে বর্তমান নির্মাণকে আরও শক্তিশালী, নিরাপদ এবং ভবিষ্যতের জন্য টেকসই করে তুলতে পারে।

ইভেন্টে জিপিএইচ ইস্পাত দেশের বিভিন্ন সেক্টরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে এবং এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ, দীর্ঘমেয়াদি সুবিধা এবং সরকারি-বেসরকারি অবকাঠামো প্রকল্পে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করে। এই এক্সপো’র মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা ও দেশের নির্মাণ খাতে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

ওদিকে নির্মাণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করতে গিয়ে আকিজবশির গ্লাসের উদ্ভাবনের মধ্যে রয়েছে 700 PPM ক্লিয়ার গ্লাস, Both-side Convection Technology-যুক্ত ট্রু টেম্পারড গ্লাস, এবং দেশের প্রথম কপার-ফ্রি সিলভার মিরর। এছাড়াও আধুনিক স্থাপত্যের ভবিষ্যৎ মান ও চাহিদা পূরণে তাদের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে নেক্সট গ্লাস ইনোভেশনসমূহের একটি বিশেষ প্রদর্শনীও রয়েছে। 
ডিবিটেক/ইকে