স্মার্ট ব্যাটারি ও সেরা কুলিং প্রযুক্তিতে ইনফিনিক্স নোট ৬০ প্রো

ইনফিনিক্সের নতুন ফোনে ৬ বছরের পারফরম্যান্স গ্যারান্টি

  • ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন দেবে দীর্ঘস্থায়ী মসৃণ পারফরম্যান্স
  • ৩ডি আইসকোর কুলিং ও সেলফ-হিলিং প্রযুক্তি ব্যাটারির আয়ু বাড়াবে
  • এতে রয়েছে ৩ বছরের ওএস ও ৫ বছরের সিকিউরিটি আপডেট

ইনফিনিক্সের নতুন ফোনে ৬ বছরের পারফরম্যান্স গ্যারান্টি
২৮ জুলাই, ২০২৬ ০০:০০  

আজকাল নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে সাময়িক গতির চেয়ে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা বড় বিষয় হয়ে উঠেছে। ব্যবহারকারীদের এই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাহিদাকে প্রাধান্য দিয়ে বাজারে এসেছে ইনফিনিক্স নোট ৬০ প্রো। এতে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা টানা ৬ বছর পর্যন্ত প্রথম দিনের মতোই মসৃণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। সেই সঙ্গে ফোনটিকে দীর্ঘকাল সুরক্ষিত রাখতে যুক্ত করা হয়েছে ৩ বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট।

ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে ২৭ জুলাই, সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, কেবল সফটওয়্যার নয়, ফোনটির গতি ধরে রাখতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত প্রযুক্তি। ভারী কাজ বা গেমিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে এতে আছে ৩ডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এছাড়া ব্যাটারির আয়ু অন্তত ৬ বছর পর্যন্ত বজায় রাখতে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট 'ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি', যা প্রতি ২০০ চার্জিং সাইকেলে ব্যাটারির স্বাস্থ্যের ১ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে।

নির্মাতাদের দাবি, অ্যাডাপ্টিভ বাইপাস চার্জিং, স্মার্ট ব্যাটারি হেলথ ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের সমন্বয়ে গ্রাহকদের দীর্ঘস্থায়ী ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিত করছে ইনফিনিক্স।
//ডিবিটেক/ ইএইচএম/এসএমইউ//