সভাপতি রাশেদ আলী, সাধারণ সম্পাদক কবীর

ঢাকা সাংবাদিক ফোরামে আইটি সম্পাদক আল মোহাইমিনুল

  • ​ঢাকা সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের আল মোহাইমিনুল খান
  • ​সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হুমায়ূন কবীর
  • ​ঢাকা ক্লাবের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্যের কমিটি গঠন

ঢাকা সাংবাদিক ফোরামে আইটি সম্পাদক আল মোহাইমিনুল
২ অক্টোবর, ২০২৬ ১৮:৪৫  

ডিজিটাল রূপান্তর ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন মেলবন্ধন ঘটিয়ে রাজধানীর স্থানীয় গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। ২০২৬-২৮ মেয়াদের এই কমিটিতে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের তরুণ সাংবাদিক আল মোহাইমিনুল খান।

​সংগঠনটির নতুন সভাপতি হিসেবে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন।

​ ২ অক্টোবর, শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর (ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার) সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন) নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন: সিনিয়র সহসভাপতি পদে এনটিভির জাহিদ রহমান এবং সহসভাপতি পদে দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু)।

​এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবজমিনের রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম, আইন ও কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক পদে দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা নির্বাচিত হয়েছেন।

​কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডটকমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী এবং দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু।

​সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু ধারা পরিবর্তনের সুপারিশ করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ সময় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের চিফ রিপোর্টার দিপন দেওয়ান উপস্থিত ছিলেন। তিনি ঢাকার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে এবং সবার জন্য একটি টেকসই ও আধুনিক বাসযোগ্য নগরী বিনির্মাণে ঢাকা সাংবাদিক ফোরামকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/এমএইচ/বিভি/পিউ//