ফেসবুকে আসিফ মাহমুদের নতুন পেজ; ফিরে পেতে জোহার টিপস

ফেসবুকে আসিফ মাহমুদের নতুন পেজ; ফিরে পেতে জোহার টিপস
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৪  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে পোস্ট করা একটি পোস্টের ফলে সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট খেয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী প্রচারণা চালাতে ‘Asif for Dhaka 10’ নামে নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২৬ ডিসেম্বর, শুক্রবার রাতে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই পেজের কথা জানান।

আসিফ মাহমুদ এক পোস্টে লেখেন, আমার পেজটি রিমুভ করে দেওয়ায় এখন থেকে নির্বাচনী কার্যক্রমের আপডেট এই পেজে দেওয়া হবে। Asif for Dhaka 10 (জুলাইয়ের চেতনা বুকে নিয়ে, আগামীর ঢাকা-১০ গড়ার প্রত্যয়ে।

এর আগে ফেসবুক হারিয়ে যওয়া বা রিমুভ হওয়ার বিষয়টি শুধু একজন ব্যক্তির না; এটা রাজনীতি, অ্যাক্টিভিজম, সাংবাদিকতা—সবাইয়ের জন্য একটা টেকনিক্যাল সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। একইসঙ্গে পেজটি ফিরে পেতে আসিফকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন যেসব আইডি পেজে অ্যাডমিন ছিল তার সবগুলোর পাসওয়ার্ড বদলানোর পাশাপাশি সব অ্যাডমিন আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশ বাধ্যতামূলক করার (Authenticator App ব্যবহার করুন) পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে সিকিউরি সেন্টার চেক করে সেখান থেকে সন্দেহজনক অ্যাপ ও সেশন রিমুভ করতে বলেছেন। পাশাপাশি facebook.com/hacked দিয়ে অফিসিয়াল রিকভারি রিকোয়েস্ট করা ওভেরিফায়েড পেজ হিসেবে মিডিয়া/লিগ্যাল সাপোর্ট চ্যানেল ব্যবহার করতে তাগিদ দিয়েছেন। 

তিনি বলেছেন, ফেসবুক পলিসি ভায়োলেশন রিপোর্টের অপব্যবহার টেকনিক্যালের চেয়ে বেশি স্ট্র্যাটেজিক অ্যাটাক।

ডিবিটেক/এসডি/ইক