শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে […] The post শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২
২ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ১ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট।

এঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি, যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। এ ঘটনায় উদ্ধার করা সোনাসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

The post শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি সোনা উদ্ধার, আটক ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.