হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৪২ শিশু। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে একজন নিশ্চিত হামে এবং […] The post হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৪২ শিশু।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে একজন নিশ্চিত হামে এবং ৩ জনের সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১২৪২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ২১ শিশু এবং সন্দেহজনক হামে ১২২১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৪ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭২ হাজার ২১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১১১৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১০১২ জন এবং নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.