প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জামের সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা: জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সশস্ত্র বাহিনীকে আগের আমলের পুরোনো প্রযুক্তি বা মেশিনারিজ থেকে বের করে এনে সর্বাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুনির্দিষ্ট সুপারিশ করেছে। একই সঙ্গে বাহিনীতে পদায়নের ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করার ওপর কঠোর জোর দেওয়া হয়েছে। জাতীয় সম্পদ রক্ষা ও বাজেট সাশ্রয়ে সেনাবাহিনী পরিচালিত ‘সেভ […] The post প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জামের সুপারিশ সংসদীয় কমিটির first appeared

প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জামের সুপারিশ সংসদীয় কমিটির
১ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ঢাকা: জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সশস্ত্র বাহিনীকে আগের আমলের পুরোনো প্রযুক্তি বা মেশিনারিজ থেকে বের করে এনে সর্বাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদিতে সজ্জিত করার সুনির্দিষ্ট সুপারিশ করেছে।

একই সঙ্গে বাহিনীতে পদায়নের ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার নিশ্চিত করার ওপর কঠোর জোর দেওয়া হয়েছে। জাতীয় সম্পদ রক্ষা ও বাজেট সাশ্রয়ে সেনাবাহিনী পরিচালিত ‘সেভ এনার্জি’ ও ‘সেভ মানি’ সংক্রান্ত অবকাঠামোগত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে সংসদীয় কমিটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন ২৫টি দফতর ও সংস্থার সামগ্রিক কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস, এম জিলানী, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব এবং তিন বাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের শুরুতে সভাপতি মহান স্বাধীনতা যুদ্ধ, পার্বত্য চট্টগ্রাম ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে সভায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে পুনর্ব্যক্ত করা হয়। বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে এবং বহুমাত্রিক পরিকল্পনা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এক দক্ষ শক্তিতে রূপান্তরের কাজ অব্যাহত রয়েছে বলে জানানো হয়। শেষে আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনী সর্বদা দেশের সেবায় নিয়োজিত থাকবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

The post প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সরঞ্জামের সুপারিশ সংসদীয় কমিটির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.