রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে পানিতে পড়ে আরিয়ান না‌মে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পাট জাগ দেওয়ার খালের পানিতে […] The post রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ অক্টোবর, ২০২৬ ০০:০০  

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে পানিতে পড়ে আরিয়ান না‌মে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আরিয়ান উপজেলার ইসলামপুর ইউনিয়নে পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পাট জাগ দেওয়ার খালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ির পাশের খালের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

The post রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.