চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী‌ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক তালতলা এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে ঘর থেকে হৃদয়কে বন্ধুরা ডেকে নিয়ে যায়। এর প্রায় আধা ঘণ্টা […] The post চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী‌ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ওয়্যারলেস কলোনির ৪ নম্বর সড়ক তালতলা এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে ঘর থেকে হৃদয়কে বন্ধুরা ডেকে নিয়ে যায়। এর প্রায় আধা ঘণ্টা পর স্বজনরা জানতে পারেন, হৃদয়কে ছুরিকাঘাত করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন কিশোরের মধ্যে বিরোধের জেরে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তাৎক্ষণিক কামরুল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের আরো চারজনকে গ্রেফতার করা হয়ে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

The post চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.