বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল অরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও […] The post বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল অরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুস্তাকিম। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বরিশালগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে।
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ৩ বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
The post বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





