বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলার আয়োজনে ‘আনলক চট্টগ্রাম’
চট্টগ্রাম: ‘আনলক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দি পেনিনসুলা চিটাগং-এ প্রাণবন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি পেনিনসুলা চিটাগং এর অপারেশনস ডিরেক্টর […] The post বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলার আয়োজনে ‘আনলক চট্টগ্রাম’ first appeared on Sarabangla | Breaking N

চট্টগ্রাম: ‘আনলক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দি পেনিনসুলা চিটাগং-এ প্রাণবন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি পেনিনসুলা চিটাগং এর অপারেশনস ডিরেক্টর মোস্তফা তাহসিন আরশাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মিস ফাহমিদা সুলতানা তানজী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আন্তর্জাতিক পর্যটকদের জন্য চট্টগ্রামকে আরও সহজে আবিষ্কার ও অন্বেষণের সুযোগ তৈরি করতে দি পেনিনসুলা চিটাগং-এর ডিজিটাল মাপচিত্র উদ্বোধন করা হয়।
নির্দিষ্ট কোড স্ক্যান করলেই পর্যটকরা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন আকর্ষণ, খাবার এবং আতিথেয়তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন—অর্থাৎ সহজেই আবিষ্কার করতে পারবেন “আনলক চট্টগ্রাম”।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল “Chattogram Unlocked: Your city, Your story” AI-Powered Short Film Competition।
চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এআই প্রযুক্তির মাধ্যমে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চট্টগ্রামের দর্শনীয় স্থান, ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে সৃজনশীলভাবে তুলে ধরেন।
প্রতিযোগিতার শেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ভাবনার স্বীকৃতি প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদুল আলম চৌধুরী ১৫ হাজার টাকা পুরস্কারসহ প্রথম স্থান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইশতিয়াক মাহমুদ তানিম ১০ হাজার টাকা পুরস্কারসহ দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আলামিন হোসেন ৫ হাজার টাকা পুরস্কারসহ তৃতীয় স্থান অর্জন করেন। পরে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পসত্তার তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দি পেনিনসুলা চিটাগং চট্টগ্রামকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য শহরটিকে আরও সহজে আবিষ্কার, অন্বেষণ ও উপভোগ করার সুযোগ তৈরি করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে, ডিজিটাল প্রযুক্তি ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রেও এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
The post বিশ্ব পর্যটন দিবসে পেনিনসুলার আয়োজনে ‘আনলক চট্টগ্রাম’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





