দখলদাররাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
ঢাকা: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ক্লিনিকটি পরিদর্শন করে দখলদারদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শন করেন এনসিপির নেতারা। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার […] The post দখলদাররাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছে: আসিফ মাহমুদ first appeared on

ঢাকা: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ক্লিনিকটি পরিদর্শন করে দখলদারদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শন করেন এনসিপির নেতারা। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেখানে দখলদারদের বসানো সাইনবোর্ড উপড়ে ফেলার পর উদ্ভূত পরিস্থিতি ও ক্লিনিকটির বর্তমান অবস্থা দেখতে এ পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, ‘প্রথমে সাপের মতো দংশন করে পরে ওঝা সেজে ঝাড়ার মতো অবস্থা এখানে দেখা গেছে। সরকারি উদ্যোগের নামে যারা আগে ক্লিনিকটি দখল করেছিল, তারাই এখন জায়গাটি পরিষ্কার করছে।’
তিনি বলেন, লাঠিসোঁটা বা হেলমেট পরা সশস্ত্র দখলের পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়া ও আইনি কৌশলের মাধ্যমে দখলের চেষ্টার বিরুদ্ধেও সজাগ থাকতে হবে। শুধু দুই ফ্লোর রেখে বাকি অংশে বাণিজ্যিক মার্কেট তৈরি করে ভাগ-বাটোয়ারার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।
আসিফ মাহমুদ বলেন, জনগণের প্রতিরোধ ও গণমাধ্যমের ভূমিকার কারণে রাড্ডা ক্লিনিক এখন প্রতিরোধের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ক্লিনিক থেকে চুরি হওয়া চিকিৎসা সরঞ্জাম ও টিকার ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত প্রায় ২০০ জনকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, যেকোনো ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে এনসিপি জনগণের পাশে থাকবে।
পরিদর্শনের সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং ছাত্রশক্তির নেতাকর্মীরা।
The post দখলদাররাই এখন রাড্ডা ক্লিনিক পরিষ্কার করছে: আসিফ মাহমুদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





