চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোরশেদ টাওয়ারের সামনে সড়কে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল […] The post চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোরশেদ টাওয়ারের সামনে সড়কে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিকশার কাচ ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও নাশকতা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.