প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন

ঢাকা: মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে প্রতি কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তন করা হচ্ছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২২তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির নীতিগত ও […] The post প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন first appeared on Sarabangla | Breaking News | Sports

প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে প্রতি কর মেয়াদ শেষে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমা দেওয়ার বিধান পুনঃপ্রবর্তন করা হচ্ছে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার ২২তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি উপস্থাপন করে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

তবে ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করা যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে আরও গতিশীলতা আনতে এবং কর আদায় কার্যক্রমকে কার্যকর করতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ধারা ৬৪ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়।

The post প্রতি কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান পুনঃপ্রবর্তন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.