অপরাধীদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে হস্তান্তর করুন, ভারতের উদ্দেশে দুদু
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের আইনে যারা অপরাধী ও দণ্ডিত, ভারত তাদের আশ্রয় না দিয়ে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুক। তিনি বলেন, ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেফতার করে […] The post অপরাধীদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে হস্তান্তর করুন, ভারতের উদ্দেশে দুদু first appeared on Sarabangla | Breaking

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের আইনে যারা অপরাধী ও দণ্ডিত, ভারত তাদের আশ্রয় না দিয়ে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুক।
তিনি বলেন, ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না।
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন করেছিল, তাদেরকে পার্শ্ববর্তী (দেশ) তারা তাদেরকে রক্ষা করেছে। শুধু রক্ষা না, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যারা অপরাধী, বাংলাদেশের আইনে যারা দণ্ডিত, তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। অথচ তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা উচিত। তারা গণতন্ত্রের কথা বলছে, কিন্তু অপরাধীকে তারা জায়গা দিচ্ছে।
বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশ্রম করছেন। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, ‘নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি যে ভাষণ দিয়েছেন, সারা বিশ্ব সেটা প্রশংসিত।’
তারেক রহমানকে টার্গেট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন দুদু। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এসব কথা ভুলে আমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ বিএনপি’র ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
The post অপরাধীদের আশ্রয় না দিয়ে বাংলাদেশে হস্তান্তর করুন, ভারতের উদ্দেশে দুদু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





