ধীরগতির ওয়াই-ফাই দ্রুত করার সহজ উপায়
রাউটারের কাছে থাকলে ইন্টারনেট যেন ঝড়ের গতিতে চলে, কিন্তু পাশের রুমে গেলেই স্পিড একবারে তলানিতে! এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে? বাসা কিংবা অফিসে ইন্টারনেটের এমন ধীরগতি দেখলে আমরা অনেকেই ভাবি, রাউটারটি বোধহয় পুরোনো বা নষ্ট হয়ে গেছে, আর নতুন একটা কেনা ছাড়া গতি নেই। তবে তাড়াহুড়ো করে নতুন রাউটার কেনার আগে একটু থমকে দাঁড়ান! আসল […] The post ধীরগতির ওয়াই-ফাই দ্রুত করার সহজ উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাউটারের কাছে থাকলে ইন্টারনেট যেন ঝড়ের গতিতে চলে, কিন্তু পাশের রুমে গেলেই স্পিড একবারে তলানিতে! এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে? বাসা কিংবা অফিসে ইন্টারনেটের এমন ধীরগতি দেখলে আমরা অনেকেই ভাবি, রাউটারটি বোধহয় পুরোনো বা নষ্ট হয়ে গেছে, আর নতুন একটা কেনা ছাড়া গতি নেই। তবে তাড়াহুড়ো করে নতুন রাউটার কেনার আগে একটু থমকে দাঁড়ান! আসল সমস্যা হয়তো রাউটারে নয়, বরং আপনার ঘরের দেয়াল, রাউটার রাখার স্থান কিংবা ভুল সেটআপের মধ্যে লুকিয়ে আছে। নতুন রাউটার কেনার খরচ বাঁচিয়ে ওয়াই-ফাইয়ের গতি এক নিমিষে বাড়িয়ে নিতে পারেন, আসুন জেনে নিও সেইসব উপায়:
রাউটার রাখুন ঘরের ঠিক মাঝখানে
ওয়াই-ফাই সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য রাউটারটি ঘরের তুলনামূলক খোলা ও কেন্দ্রীয় স্থানে রাখা উচিত। আলমারির ভেতরে বা ঘরের কোণে লুকিয়ে না রেখে একটু উঁচু স্থানে রাখুন। টেক জায়ান্ট গুগলের মতে, রাউটার ও আপনার ডিভাইসের মাঝে দেয়াল বা বাধা যত কম থাকবে, ইন্টারনেটের গতি তত ভালো মিলবে।
রাউটার থেকে বেশি দূরত্ব এড়িয়ে চলুন
রাউটার থেকে আপনার দূরত্ব যত বাড়বে, সিগন্যালও তত দুর্বল হতে থাকবে। এর সঙ্গে যদি যোগ হয় ঘরের ভারী দেয়াল বা মোটা আসবাবপত্র, তবে গতি আরও কমে যায়। তাই ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় ওয়াই-ফাই ধীরগতির মনে হলে খেয়াল করুন মাঝখানে কতগুলো বাধা রয়েছে।
অপ্রয়োজনীয় ডিভাইসের কানেকশন বন্ধ রাখুন
একই ওয়াই-ফাই নেটওয়ার্কে একসঙ্গে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন টিভিতে ৪কে (4K) ভিডিও দেখছেন, অন্যজন ল্যাপটপে বড় ফাইল ডাউনলোড করছেন আর আপনি ফোনে গেম খেলছেন; এতে গতি কমে যাওয়াটা স্বাভাবিক। তাই যে ডিভাইসগুলো এই মুহূর্তে ব্যবহারে নেই, সেগুলোর ওয়াই-ফাই বন্ধ রাখুন।
ব্যবহার করুন ৫ গিগাহার্টজ (5GHz) ব্যান্ড
আজকালকার প্রায় সব ডাবল-ব্যান্ড রাউটারে ২.৪ গিগাহার্টজ (2.4GHz) ও ৫ গিগাহার্টজ (5GHz), এই দুটি ফ্রিকোয়েন্সি থাকে। গুগলের তথ্যমতে, ২.৪ গিগাহার্টজের তুলনায় ৫ গিগাহার্টজে ডাটা ট্রান্সফারের গতি অনেক বেশি পাওয়া যায়। আপনার ফোন বা ল্যাপটপে সাপোর্ট করলে সবসময় ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করার চেষ্টা করুন।
রাউটারের পাশে এসব যন্ত্র রাখবেন না!
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস (ASUS)-এর মতে, ঘরের কিছু বৈদ্যুতিক ও তারবিহীন যন্ত্র ওয়াই-ফাই সিগন্যালে মারাত্মক বিঘ্ন ঘটায়। বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ স্পিকার, কর্ডলেস ফোন এবং ধাতব আসবাবের পাশে রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে।
রাউটার রিস্টার্ট দিয়ে দেখুন
সবকিছু ঠিক থাকার পরও ইন্টারনেট স্লো মনে হলে রাউটারটি একবার বন্ধ করে ১০-১৫ সেকেন্ড পর আবার চালু করুন। নিয়মিত রাউটার রিস্টার্ট দেওয়া বা নেটওয়ার্ক রিবুট করা অনেক সময় সাময়িক ধীরগতির সমস্যা মুহূর্তেই সমাধান করে দেয়।
রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন
স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের মতোই রাউটারের ভেতরেও একটি সফটওয়্যার থাকে, যাকে ‘ফার্মওয়্যার’ বলা হয়। আসুস তাদের গ্রাহকদের সবসময় রাউটারের ফার্মওয়্যার সর্বশেষ সংস্করণে হালনাগাদ (Update) রাখার পরামর্শ দেয়। এতে রাউটারের কার্যক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়ে।
সমস্যা কি রাউটারে, নাকি মেইন লাইনে?
সবশেষে মনে রাখা ভালো, সমস্যা সবসময় আপনার ঘরের রাউটারে নাও হতে পারে। আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ISP) মূল লাইনে বা সার্ভারে সমস্যা থাকলেও গতি কমে যেতে পারে। তাই স্পিড টেস্ট (Speed Test) করে যদি দেখেন প্যাকেজ অনুযায়ী গতি পাচ্ছেন না, তবে রাউটার না বদলে শুরুতেই আপনার আইএসপি (ISP) প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন।
পকেটের টাকা খরচ করে হুট করে নতুন রাউটার কেনার সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু রাউটারের জায়গাটা একটু বদলে দেওয়া, একটা সিম্পল রিস্টার্ট কিংবা অতিরিক্ত ডিভাইসের কানেকশন কমানোর মতো ছোট ছোট পদক্ষেপই আপনার ইন্টারনেটকে আবার আগের মতো সুপারফাস্ট করে তুলতে পারে!
The post ধীরগতির ওয়াই-ফাই দ্রুত করার সহজ উপায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





