সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন- মো.জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো.সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো.তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সহকর্মীরা। কালবেলার […] The post সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হ

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- মো.জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো.সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো.তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সহকর্মীরা।

কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুর রহমান ঈষান জানান, আজ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় ভিডিও করা হচ্ছিল। এ সময় ঢাবির কিছু ছাত্র আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিন সাংবাদিক আহত হয়। পরে পথচারীরা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.হাবিবুর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে তিন সাংবাদিক আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। এরমধ্যে জহিরুল ইসলাম কে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে।

The post সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ৩ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.