হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয়

উয়েফা নেশনস লিগের শুরুটা জয় দিয়ে হলো নরওয়ের। দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডের জোড়া গোলে ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নরওয়ে। অসলোতে শুরুটা ছিল নরওয়ের পক্ষে দুর্দান্ত। ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে ডেনমার্কের রক্ষণ ভেঙে বাঁকানো শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন বব। এর চার […] The post হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

উয়েফা নেশনস লিগের শুরুটা জয় দিয়ে হলো নরওয়ের। দলটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ডের জোড়া গোলে ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে নরওয়ে।

অসলোতে শুরুটা ছিল নরওয়ের পক্ষে দুর্দান্ত। ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে ডেনমার্কের রক্ষণ ভেঙে বাঁকানো শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন বব।

এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নরওয়ে। আন্তোনিও নুসার পাস ধরে জোরালো শটে গোল করেন হলান্ড। ফিলিপ ইয়র্গেনসেনের পায়ের ফাঁক দিয়ে বল চলে যায় জালে। ১৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় নরওয়ে।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ থেকে ছিটকে যায়নি ডেনমার্ক। ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান মিকেল দামসগার্ড। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ডেনমার্ক।

কর্নার থেকে মর্তেন হিউলমান্ডের হেড ঠেকিয়ে দিয়েছিলেন নরওয়ের গোলরক্ষক অরিয়ন নাইল্যান্ড। কিন্তু ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান রাসমুস হইলুন্দ। ২-২ গোলে সমতায় ফেরে ডেনমার্ক।

সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ আবার নেওয়ার চেষ্টা করে নরওয়ে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন হলান্ডই। নুসার ছোট পাস থেকে ওডেগার্ড বল নিয়ে কাটব্যাক করেন। কাছের পোস্টে শক্তিশালী শটে গোল করে নরওয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

শেষ মুহূর্তে বিপদে পরেছিল নরওয়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড মোলার উলফ। ১০ জনের দল নিয়েও অবশ্য শেষ বাঁশি পর্যন্ত ব্যবধান ধরে রাখে নরওয়ে।

The post হলান্ডের জোড়া গোলে নরওয়ের রোমাঞ্চকর জয় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.