কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেফতার ১৪
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে, শনিবার ভোররাতে রৌমারী থানার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, […] The post কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেফতার ১৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে, শনিবার ভোররাতে রৌমারী থানার কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও অভিযানকারী দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইলফোন এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—ভোলা মিয়া (৬০), একরামুল হক (৪৫), নুরুল আমিন (৫৬), সহিবর রহমান (৪০), জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), কামাল হোসেন (৩৮), আব্দুল মান্নান (৩৮), আব্দুল গফুর (৪২), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), শালু মিয়া (৫২), রাশেদুল হক (৩৭) ও অফিল উদ্দিন (৪৪)।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। জুয়া ও এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
The post কুড়িগ্রামে জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেফতার ১৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





