অনলাইন মার্কেটপ্লেস-এ উদ্যোক্তার ব্যবসা প্রসারণ বিষয়ক কর্মশালা

অনলাইন মার্কেটপ্লেস-এ উদ্যোক্তার ব্যবসা প্রসারণ বিষয়ক কর্মশালা
২৬ আগষ্ট, ২০২৫ ০০:০১  
২৬ আগষ্ট, ২০২৫ ০৪:০৭  

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) উদ্যোগে অনুষ্ঠিত হলো  “অনলাইন মার্কেটপ্লেস-এ উদ্যোক্তার ব্যবসা প্রসারণ” শীর্ষক কর্মশালা।


ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ২৫ আগস্ট, সোমবার অনুষ্ঠিত কর্মশালায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ই-কমার্স সাইট কার্টআপ তাদের উদ্ভাবিত বিভিন্ন সেবা, সমাধান ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করে। কর্মশালায় মূল উপস্থাপনা দেন কার্টআপ এর পরিচালক সাইমন সাজিদ চৌধুরী। 


তিনি, উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেসে কার্যকরভাবে অনবোর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, নিয়মকানুন এবং ডিজিটাল কাজের পরিবেশের সঙ্গে পরিচিত করার প্রক্রিয়া তুলে ধরেন। 


কর্মশালায় জানানো হয়,  ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, গ্রোসারি, কসমেটিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১০ লাখেরও বেশি পণ্য থাকছে কার্টআপে । বিশ্বস্ত ব্র্যান্ডসসহ প্রায় ২ হাজারের বেশি ভেরিফায়েড সেলাররা কার্টআপের সঙ্গে এরইমধ্যে যুক্ত হয়েছেন। এছাড়াও, উন্নত কাস্টমার সার্ভিস বজায় রাখতে ৭ দিনের রিটার্ন পলিসি ও প্রফেশনাল কাস্টমার সাপোর্টও রয়েছে প্লাটফর্মটিতে।