ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক চিকিৎসক না হয়েও নিজেই আল্ট্রাসনোগ্রাফি করানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সদরে অবস্থিত সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামের ওই ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে […] The post ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা first appeared on Sarab

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০  

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক চিকিৎসক না হয়েও নিজেই আল্ট্রাসনোগ্রাফি করানোর প্রমাণ পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সদরে অবস্থিত সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামের ওই ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু হোসেন নিজেই আল্ট্রাসনোগ্রাফি করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। এছাড়া নিয়মবহির্ভূতভাবে নামের আগে ‘ডা.’ ব্যবহার, ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণেরও প্রমাণ মেলে।

এসব অনিয়মের কারণে মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ প্রতিষ্ঠানটির মালিক আবু হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন উপস্থিত ছিলেন। তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেন। একই সঙ্গে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে আল্ট্রাসনোগ্রাফি না করানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কালুখালী উপজেলার কোনো ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম কিংবা প্রতারণা চলতে থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

The post ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি, ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.