মিডল্যান্ড ব্যাংক ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
অনলাইন কার্ডহোল্ডারদের জন্য ব্যাংকের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা
- স্বাস্থ্যসেবার ডিজিটাল সুবিধা ও লাইফস্টাইল উন্নত করতে চু্ুক্তিবদ্ধ মিডল্যান্ড ব্যাংক এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
- কার্ডহোল্ডার ও কর্মচারীরা পাবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থার অবকাঠামো ব্যবহারে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) তার কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করে আসছে। এই ডিজিটাল লাইফস্টাইল সুবিধাকে আরও সমৃদ্ধ করতে এবং নির্ভরশীল পরিবারের সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা ও মূল্যছাড় প্রদানের লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
২৭ আগস্ট, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীসহ তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ ছাড়, সব প্যাথলজিক্যাল টেস্টে ২০ শতাংশ ছাড়, সব ডায়াগনস্টিক টেস্ট ও অন্যান্য সেবায় ১০ শতাংশ ছাড় এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের অগ্রাধিকারমূলক মূল্যে মানসম্মত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তির ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি মিডল্যান্ড ব্যাংকের মূল্য সংযোজিত সুবিধাগুলো আরও শক্তিশালী করাই এই চুক্তির মূল লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. এনামুল হক, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই সমঝোতার মাধ্যমে দেশের অন্যতম আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলে কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের উন্নত স্বাস্থ্যসেবা ও ডিজিটাল লাইফস্টাইল সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে জানানো হয়।
//ডিবিটেক/ পিআর/ ইএসএম/এমআইএসটি//





